ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

অবশেষে বরিশালের সবজির বাজারে সরবরাহ বাড়ায় স্বস্তি

বরিশালে শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করায় সব ধরনের সবজির দাম কমেছে। গত সপ্তাহে পাইকারিতে ১২০ টাকা বিক্রি হওয়া শিম এ সপ্তাহে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও কাঁচামরিচ গত সপ্তাহে ১২০-১৩০ টাকা পাইকারি বিক্রি হলেও এ সপ্তাহে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।‌ এছাড়াও অন্যান্য সবজির দামও কমেছে। বরিশাল নগরীর একমাত্র পাইকারি সবজির বাজার বহুমুখী সিটি মার্কেট ঘুরে দেখা গেছে এমন চিত্র।

পাইকারি ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহে বৃষ্টি ও সরবরাহ কম থাকায় সবজির দাম কিছুটা চড়া ছিল। এখন সব ধরনের সবজি বাজারে উঠেছে, তাই দামও কমেছে। সবজির দাম কিছু দিনের মধ্যে আরও দাম কমবে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে পাইকারি বাজার থেকে কিনে খুচরা বাজারে বিভিন্ন দোহাই দিয়ে কিছুটা বেশি দামে বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা।

পাইকারি সবজির বাজার ঘুরে দেখা গেছে, সব ধরনের সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। এর মধ্যে কাঁচামরিচ পাইকারি ৬০ টাকা, পটল ২০-২৫ টাকা, করলা ৩০-৩৫ টাকা, শসা ২০-২৫ টাকা, বরবটি ৪৫ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, লাউ ২০ টাকা, কাঁচাকলা হালি ১৫ টাকা, লেবু হালি ১০-১২ টাকা, বেগুন ৪০ টাকা। এছাড়া শীতকালীন সবজি সিম ৪০-৫০ টাকা, বাঁধাকপি ৩০-৩৫ টাকা, ফুলকপি ৫০-৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এদিকে পোর্ট রোড বাজার, বাংলাবাজার বাজার, সাগরদী বাজারসহ বেশ কিছু খুচরা বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচ ৮০-১০ টাকা, পটল ৩৫-৪০ টাকা, রেখা ৬০ টাকা‌, করল্লা ৬০ টাকা, শসা ৩০-৩৫ টাকা, বরবটি ৫০-৫৫ টাকা, মিষ্টি কুমড়া কেজি ৪০-৪৫ টাকা, লাউ ৩৫ টাকা, কাঁচাকলা হালি ২৫ টাকা, লেবু হালি ১৫-২০ টাকা, বেগুন ৫৫-৬৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া শীতকালীন সবজি সিম ৮০ টাকা, বাঁধাকপি ৪০-৫০ টাকা, ফুলকপি ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি ১৫০-১৬০ টাকা, সোনালি মুরগি ২৬০-২৭০ টাকা, লেয়ার মুরগি ২৫০-২৭০ টাকা দরে। গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অপরদিকে বিভিন্ন মাছ গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। এর মধ্যে রুই মাছ ৩০০-৪৫০ টাকা, টেংরা মাছ ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১২০-১৪০ টাকা, পাঙাস মাছ ১৮০-২২০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৫৫০-৮৫০ টাকা, পাবদা ২৫০-৪০০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা।

বাংলাবাজারে আসা মোস্তফা বলেন, বেশ কিছুদিন ধরেই খুচরা বাজারে সবজির দাম অতিরিক্ত ছিল। এ সপ্তাহে কিছুটা কমেছে। তবে শীতকালীন সবজির দাম আরও কম হওয়া দরকার। এক কিলোমিটার দূরেই পাইকারি সবজির বাজার। এইটুকু ব্যবধানে খুচরা বাজারে সবজির দাম অনেক বেড়ে যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন।

নগরীর বাংলাবাজারের খুচরা সবজি বিক্রেতা তৌহিদ জানান, পাইকারি বাজারের তুলনায় খুচরা সবজির দাম কিছুটা বেশি হবে। কারণ পাইকারি বাজার থেকে সবজি কিনে লেবার খরচ, ভ্যান ভাড়া দিয়ে সবজি আনতে হয়। তার মধ্যে বৃষ্টির কারণে সবজায়গাতেই খরচ কিছুটা বাড়িয়ে দিতে হয়েছে। পরে বাজারে বিক্রি করতে হলে ইজারা, বিদ্যুৎ বিল দিতে হয়। তাই খুচরা বাজারে সবজি কিছুটা বেশি দামে বিক্রি করতে হয়।

বরিশালে সবজির পাইকারি বাজার বহুমুখী সিটি মার্কেটের দুলাল বাণিজ্যালয়ের প্রোপাইটর মো. আমিন শুভ জানান, বাজারে সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে। কিছু দিনের মধ্যে সবজির দাম আরও কমে আসবে। তবে পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে সবজির দাম কিছুটা বেশি। খুচরা ব্যবসায়ীরা নানান খরচের দোহাই দিয়ে আরো বেশি দামে বিক্রি করছে।

জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত

অবশেষে বরিশালের সবজির বাজারে সরবরাহ বাড়ায় স্বস্তি

আপডেট : ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫