ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বলল ভারত

সংগৃহীত ছবি

৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটের রাজনীতিতে আওয়ামী লীগের স্থান নেই। অনেক নেতাই গেল বছর থেকেই পলাতক ও আটক। এমন পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সম্ভাবনা শূন্য।

তবে এমন পরিস্থিতিতে ভারত বাংলাদেশে নিজেদের সবচেয়ে বড় মিত্র আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই নির্বাচনের পরামর্শ অন্তর্বর্তী সরকারকে দেবে কি না, এমন আলোচনা চলছে প্রতিবেশী দেশটিতে। আর সেটা এতটাই যে, সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পর্যন্ত বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। ওই সময় ইয়েশি সেলি নামের এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন, ‘বাংলাদেশ নিয়ে আমার একটা প্রশ্ন আছে। আগামী বছর তাদের নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারত কি তাদেরকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার আহ্বান জানাবে? আওয়ামী লীগকে সে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাবও কি দেবে?’

জবাবে রণধীর জওসয়াল অবশ্য আওয়ামী লীগকে নিয়ে কিছু বলেননি। এমনকি কোনো প্রস্তাব দেবেন কিনা তা নিয়েও কথা বলেননি। তিনি শুধু বলেছেন, ‘আমাদের প্রত্যাশা, বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হবে।’

জনপ্রিয়

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বলল ভারত

আপডেট : ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫