ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

‟সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশী” শারদীয় দূর্গা মন্দির পরিদর্শনে: অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন জাতীয় সংসদের ৩৩নং গাইবান্ধা-৫ (সাঘাটা- ফুলছড়ী) আসনের সম্ভাব্য বিএনপি মনোনয়ন প্রত্যাশী গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি অ্যাডভোকেট নাজেমুল ইসলাম প্রধান নয়ন।

তিনি উত্তম বাজার শারদীয় দুর্গা মন্দির, ডিমলা পদুম শহর সেনপাড়া, মধ্যপাড়া সার্বজনীন, চকদাতিয়া উত্তরপাড়া ও জুমারবাড়ি বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দিরসহ একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি পূজারীদের সঙ্গে মতবিনিময় করেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের বিষয়ে খোঁজখবর নেন এবং সকল প্রকার সহায়তার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে তিনি বলেন, সংখ্যালঘু বলে কিছু নেই-আমরা সবাই বাংলাদেশী। তিনি আরও জানান, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সাঘাটা ফুলছড়ির সার্বিক উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।

নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ধর্মীয় সম্প্রীতির এই উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে।

এছাড়াও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা রূপরেখার বাস্তবায়ন এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন।

তিনি বলেন, দেশের বর্তমান সংকট নিরসনে এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে বিএনপির ৩১ দফা কর্মসূচিই একমাত্র পথ। এ সময় তিনি উপস্থিত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন
এবং আগামী নির্বাচন ধানের শীষ প্রতীকের পক্ষে অংশ নেওয়ার আহ্বান জানান।

জনপ্রিয়

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

‟সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশী” শারদীয় দূর্গা মন্দির পরিদর্শনে: অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন

আপডেট : ০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫