ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ

নীলফামারীর জলঢাকায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৩য় তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নীলফামারীর জলঢাকায় পাঠানপাড়া কবরস্থান সংলগ্ন নূরানী হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার ৩য় তলা ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও অত্র মাদ্রাসার সভাপতি ফয়সাল মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্বিন, অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন, দৈনিক আমার দেশ পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক,
মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “ধর্মীয় শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে এ ধরনের মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য আধুনিক ও উন্নত পরিবেশ সৃষ্টিতে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।”

অনুষ্ঠান শেষে অতিথিরা মাদ্রাসার চলমান উন্নয়নকাজ ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

জনপ্রিয়

মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

নীলফামারীর জলঢাকায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৩য় তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট : ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫