ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

টেকনাফে বিজিবির মানবিক উদ্যোগ; দুর্গাপূজা উপলক্ষে অনুদান ও চিকিৎসা সেবা

কক্সবাজারের টেকনাফ সীমান্তে গরীব, দুঃস্থ ও অসহায় হিন্দু পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান এবং স্থানীয়দের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়ন-২।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ৭৩টি হিন্দু পরিবারের মাঝে দুর্গাপূজা উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এর আগে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সাবরাং এলাকায় একটি বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করে টেকনাফ ব্যাটালিয়ন। ক্যাম্পে মেডিকেল অফিসার মেজর মো. শাহাদাত হোসেন শুভ ২২০ জন দরিদ্র ও অসহায় মানুষকে (পুরুষ ৮৪, নারী ১১২ ও শিশু ২৪ জন) বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেন।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান, পিএসসি জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিজিবি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দুর্গাপূজা উপলক্ষে অনুদান ও চিকিৎসা সেবা দেওয়া সেই ধারাবাহিকতার অংশ।

স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জনপ্রিয়

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

টেকনাফে বিজিবির মানবিক উদ্যোগ; দুর্গাপূজা উপলক্ষে অনুদান ও চিকিৎসা সেবা

আপডেট : ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫