ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

পবিত্র আশুরাকে কেন্দ্র করে সুসংহত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি: ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলসহ অন্যান্য কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সুসংহত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় শিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার বলেন, আগামী ৬ জুলাই (১০ মহররম) পবিত্র আশুরা। ২৭ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শিয়া ও অনেক সুন্নী সম্প্রদায়ও শোক পালন করছেন। ঢাকা মহানগরীর হোসাইনী দালান ইমামবাড়া, বড় কাটরা, মোহাম্মদপুর বিহারী ক্যাম্প, শিয়া মসজিদ, বিবিকা রওজা, মিরপুর পল্লবী বিহারী ক্যাম্পসহ অন্যান্য স্থান যেখানে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সাথে পবিত্র আশুরা পালিত হয় সেখানে ইতোমধ্যেই পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ন ইমামবাড়াসমূহ সিসি ক্যামেরার আওতায় থাকবে। এছাড়াও যেকোন পরিস্থিতি মোকাবিলা করার জন্য ঢাকা মহানগর পুলিশের বিশেষায়িত ইউনিটসমূহ প্রস্তুত থাকবে। পবিত্র আশুরা উপলক্ষে সর্ববৃহৎ তাজিয়া মিছিল আগামী ৬ জুলাই সকাল ১০টায় হোসাইনী দালান ১নং গেইট হয়ে বকশি বাজার লেন, লালবাগ চৌরাস্তা মোড়, শহীদ মাজার রোড, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা, নীলক্ষেত মোড়, মিরপুর রোড, ঢাকা কলেজ, সাইন্সল্যাবরেটরি, ধানমন্ডি আবাসিক এলাকা, বিজিবির ৪নং গেইট, সাত মসজিদ রোড হয়ে ধানমন্ডি লেক কারবালায় মিলিত হবে। তাজিয়া মিছিল চলাকালীন সময়ে যানজট এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়।

প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এস, এন, মোঃ নজরুল ইসলাম, পিপিএম ১০ ই মহররমের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং একই দিন সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথ যাত্রার অনুষ্ঠানও রয়েছে বিধায় সংশ্লিষ্ট সকলকে পুলিশি নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ করেন।

ব্রিফিংকালে শিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

পবিত্র আশুরাকে কেন্দ্র করে সুসংহত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি: ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

আপডেট : ১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫