ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লা বরুড়া ১৩ নং আদ্রা ইউনিয়ন পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে। শনিবার (০৭ জুন) সকালে ঈদের নামাজ শেষে পশ্চিম পদুয়া বাইতুল আমান জামে মসজিদের মুসল্লীরা প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করতে দেখা গেছে। পৃথিবী থেকে চিরবিদায় নেওয়া স্বজনদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করেন তারা।
বাইতুল আমান জামে মসজিদের দুই পাশে গোরস্থানে কবর জিয়ারতে আসা ডাঃআবুল বাশার বলেন, ‘এই কবরস্থানে আমাদের অনেক আত্মীয়-স্বজন শায়িত আছেন। তাদের সবার রুহের মাগফেরাতের জন্য বিশেষ প্রার্থনা করেছি। পাশাপাশি এই পৃথিবী থেকে যত মুসলিম বিদায় নিয়ে চলে গেছেন তাদের সবার জন্য দোয়া করেছি।’
ডাঃ আবুল খায়ের বলেন, ‘চলতি বছরেই আমাদের অনেক আত্মীয়-স্বজন হারিয়েছি। প্রার্থনা করি, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন। এছাড়াও কবরস্থানের সবার জন্য দোয়া করেছি।’
মোঃ ফয়েজ উল্লাহ নামে এক যুবক বলেন, দাদা, দাদি, অনেক আত্মীয়-স্বজন হারিয়েছি। পরিবারে আর তেমন কেউ নেই। সবার জন্য দোয়া করতে কবস্থানে এসেছি।’
ইঞ্জিনিয়ার মোস্তফা বলেন, ‘ব্যস্ততার কারণে নিয়মিত কবরস্থানে আসা হয় না। তবে বছরের দুটি ঈদে আমরা নামাজ শেষে কবর জিয়ারত করতে আসি।’

মোঃ আনজার শাহ 



















