ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

পিরোজপুরে জনতা ব্যাংক কৃষকের মাঝে প্রকাশ্যে ঋণ দিয়েছে

পিরোজপুরে জনতা ব্যাংকের উদ্যোগে কৃষক সমাবেশের মধ্য দিয়ে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার (২১ মে) বিকেলে জনতা ব্যাংক পিরোজপুর শাখা সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের কেশরতা সাইক্লোন শেল্টারে ওই এলাকার প্রান্তিক কৃষকের মাঝে ঋণের চেক বিতরণ করে।

বিশ জন প্রান্তিক কৃষককে সর্বনিম্ন ১ লাখ ও সর্বোচ্চ ২ লাখ টাকা করে মোট ২৭ লাখ টাকার চেক দেওয়া হয়। এর মধ্যে সাত জন কিষাণীও রয়েছে।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকের হাতে চেক তুলে দেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সদর উপজেলা কৃষি অফিসার শিপন চন্দ্র ঘোষ, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, জনতা ব্যাংক বরিশাল বিভাগীয় অফিসের প্রিন্সিপাল অফিসার প্রদীপ কুমার বিশ্বাস, সহকারী ব্যাবস্থাপক হরলাল সূতার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

চেক বিতরণের পূর্বে জনতা ব্যাংক পিরোজপুর শাখার ব্যবস্থাপক রাশেদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, কৃষকদের মাঝে বিতরণকৃত ঋণ কৃষির কাঙ্খিত উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের মাঝে ঋণ প্রবাহ বৃদ্ধি, দারিদ্র বিমোচন, গ্রামীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়ক হবে। সহজ শর্তে ঋণ পেতে বক্তারা কৃষকদের ব্যাংকে সরাসরি যোগাযোগেরও আহবান জানান।

জনতা ব্যাংক ব্যবস্থাপক রাশেদুল ইসলাম জানিয়েছেন পিরোজপুরে এই প্রথমবারের মতো প্রকাশ্যে ঋণের চেক বিতরণ করা হয়েছে।

জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত

পিরোজপুরে জনতা ব্যাংক কৃষকের মাঝে প্রকাশ্যে ঋণ দিয়েছে

আপডেট : ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫