ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

চীনের বিশেষায়িত হাসপাতাল ও ৬ লেন রাস্তার দাবীতে মানববন্ধন

ভাঙ্গা হতে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের রাস্তা নির্মাণ ও চীন সরকারের অর্থায়নে বরিশাল বিভাগে ১টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবিতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় মানববন্ধন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনসহ সাধারণ মানুষ।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় কুয়াকাটা পৌরসভার সামনে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন এবং কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশনের ব্যনারে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় প্রায় ১০-১২টি সংগঠনের নেতাকর্মীসহ প্রায় তিন শতাধিক মানুষ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন-বরিশাল বিভাগীয় চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুর রহমান চান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সেক্রেটারি জেনারেল মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি কলিম মাহমুদ, কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ভাঙ্গা হইতে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত ২ লেনের সংকীর্ণ রাস্তা বিরাজমান থাকার কারণে এই সড়কে প্রতিনিয়ত মারাত্মক দূর্ঘটনা ঘটছে। যাহাতে ব্যাপক জানমালের ক্ষতি হচ্ছে। এই মহাসড়কে প্রতিদিন হাজার হাজার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়ীতে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এবং দূর্ঘটনায় মৃত্যুবরণ করছে। মহাসড়কটি অত্যন্ত সরু বিধায় ব্যাপক যানজটের কারণে ভাঙ্গা হইতে বরিশাল পৌঁছাইতে ৪ ঘন্টার অধিক সময় ব্যয় হয়। পদ্মা সেতুর সুফল মূলত দক্ষিণাঞ্চলের জনগণ ভোগ করতে পারছেনা। এ অঞ্চলের ব্যবসায়ীদের মালামাল পরিবহনেও যথেস্ট ব্যাঘাত ঘটছে।

দ্বিতীয়ত চীন সরকার বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নিমার্ণ করবে। যার একটি বরিশাল বিভাগে করার জন্য জোর দাবি জানাচ্ছি।

দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবী ভাঙ্গা হইতে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের মহাসড়ক নির্মান ও বরিশাল বিভাগে চীন সরকারের সহায়তায় ১ টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার জোর দাবী জানাচ্ছি। এছাড়াও কুয়াকাটা পর্যটন কেন্দ্র হিসেবে স্বাস্থ্য সেবা খাতে ব্যাপক পিছিয়ে রয়েছে। এছাড়া বাংলাদেশের পর্যটকদের সুবিধার্থে এই দাবি দুটি মেনে নেয়ার জন্য তাঁদের এই মানববন্ধন।

জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত

চীনের বিশেষায়িত হাসপাতাল ও ৬ লেন রাস্তার দাবীতে মানববন্ধন

আপডেট : ১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫