বানারীপাড়ায় গাঁজার গাছসহ মহিউদ্দিন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে উপজেলার ইলুহার ইউনিয়নের ৭নং মলুহার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মহিউদ্দিন ওই গ্রামের মোশারফ হোসেন -এর ছেলে বলে জানা যায়।
এছাড়াও জানা গেছে, গোপন সংবাদের প্রেক্ষিতে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় উপজেলার ইলুহার ইউনিয়নের ৭নং মলুহার গ্রামের মৃধা বাড়ির সংলগ্ন অভিযান চালিয়ে ৪ ফুট উচ্চতার ১টি গাঁজার গাছ উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মহিউদ্দিন-কে গ্রেফতার করে।
মাদক ব্যবসায়ী মহিউদ্দিন -এর বাড়ির পাশের ফসলি জমির মধ্যে থেকে গাছটি উদ্ধার করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মহিউদ্দিনকে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া বরিশাল রেঞ্জের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বানারীপাড়া থানা এলাকায় মাদকের উপরে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।

মোঃ সাব্বির হোসেন, বানারীপাড়া প্রতিনিধিঃ 


















