বরিশালের উজিরপুরে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তির অবস্থায় ছাত্রশিবিরের সাবেক নেতা মাইনুল ইসলামকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়। তার বাড়ি উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামে মুসল্লিবাড়িতে এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে তাকে আটক করা হয়। ওই বাড়িসংলগ্ন মসজিদে আগে ইমামতি করতেন মাইনুল। বাড়ি উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, বদরপুর গ্রামের মসজিদের পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে পলাশ ফকির। শুক্রবার ভোরে প্রবাসীর ঘরে গিয়ে তার স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী তাদের আটক করে।
পরে ৯৯৯ এ কল করে পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ গিয়ে দুইজনকে উদ্ধার করে।
ওসি বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। তাই পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে অশ্লীল ও বেহায়পনার অভিযোগে মামলা করেছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গৌরনদী উপজেলা জামায়াত আমির মাওলানা আল আমিন বলেন, মাইনুল ইসলাম এক বছর পূর্বে গৌরনদী উপজেলা শিবিরের সভাপতি ছিলো। অনৈতিক কাজে লিপ্ত হওয়ার পর তার সাথে সম্পর্ক ছেদ করা হয়েছে। এরপর তার কোনও খোঁজ আমাদের কাছে ছিলো না। শুক্রবার শুনতে পেয়েছি বদরপুরে আবারো একই ঘটনায় আটক হয়েছে।

সংবাদ360 প্রতিবেদকঃ 


















