ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

লক্ষ্মীপুরে মুখে রুমাল বেঁধে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর

মন্দিরের সিসি টিভি ফুটেজে দেখা গেছে, মুখে রুমাল বাঁধা এক যুবক মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভেঙে চলে যায় | সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে মুখে রুমাল বেঁধে এক যুবক মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে জেলার রায়পুর পৌর শহরের শ্রী শ্রী মহামায়া মন্দিরে এ ঘটনা ঘটে। ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্দির কমিটির সভাপতি রবীন্দ্র কর্মকার বলেন, মন্দিরের সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়েছে। মন্দিরের পুরোহিত পাশের বাসায় পূজা দিতে গিয়েছিলেন। এ সময়টাতে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার শ্রী শ্রী মহামায়া মন্দিরে এ ঘটনা ঘটে বলে মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা জানান।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর মন্দিরের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখে রুমাল বেঁধে এক যুবক মন্দিরে ঢোকেন। এরপর প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যান। দেশে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যেই প্রতিমা ভাঙচুরের ঘটনাটি ঘটানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা বলেন, যারাই এই প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িত তাদের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, প্রতিমা ভাঙার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা কী উদ্দেশ্যে প্রতিমাগুলো ভেঙেছে, তা বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

জনপ্রিয়

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন

লক্ষ্মীপুরে মুখে রুমাল বেঁধে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর

আপডেট : ০৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫