সংগৃহীত ছবি
বরিশালের মুলাদীতে গলা কেটে হত্যার ভয় দেখিয়ে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
অভিযোগ পেয়ে বৃহস্পতিবার বিকেলে খোকন কবিরাজকে (৩৫) পুলিশ আটক করেছে।
গ্রেফতার খোকন কবিরাজ চরডিক্রী ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মাদ কবিরাজের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন প্রতিবন্ধী ওই তরুণীকে গলা কেটে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন বলে থানার উপপরিদর্শক মো. মাসুদ জানিয়েছেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, দুপুরে ওই তরুণীর মা-বাবা এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে তাদের বাড়িতে যান। তরুণী তার ভাতিজার সঙ্গে বাড়িতে ছিল। এ সময় খোকন দা নিয়ে তরুণীর বাড়িতে গিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে খোকনকে আটক করে থানা হেফাজতে নেয়।
মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মমিন উদ্দিন বলেন, ধর্ষণের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।

সংবাদ360 ডেস্কঃ 


















