ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক কাল বাগেরহাটে হযরত খানজাহান আলীর (র.) মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করা সেই সচিব মসিউর রহমানকে জনপ্রশাসনে ন্যস্ত

সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল রূপাসহ ২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে ঢাকা সামাজিক বন বিভাগের ডিএফও সাইদুল ইসলামের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

রোববার (৯ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানান।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল রূপা ও উপসহকারী পরিচালক এলমান আহম্মদ রনি ডিএফও সাইদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

আবেদনে বলা হয়- জান্নাতুল ফেরদৌসী রুপার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগের অনুসন্ধান চলছে। এছাড়া জি কে শামীমসহ বিভিন্ন আসামিকে জামিনে সহায়তা করার বিনিময়ে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

দুদক আরও জানায়, বিশ্বস্ত সূত্রে তারা জানতে পেরেছে জান্নাতুল ফেরদৌসী রুপা বিদেশ পালিয়ে যেতে পারেন, যা তদন্ত কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে। তাই তার বিদেশ গমন নিষিদ্ধ করা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন জানানো হয়। আদালত শুনানি শেষে সেই আবেদন মঞ্জুর করেন।

আর সাইদুল ইসলামের আবেদনে বলা হয়, সাইদুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ স্থাবর ও অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন ও ভোগ দখলের অভিযোগটির তদন্ত কাজ চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সাইদুল ইসলাম সম্প্রতি পিআরএল ভোগরত এবং আসামির ভাইবোনরা আমেরিকা বসবাসরত থাকায় দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুতরাং, সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

জনপ্রিয়

হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল রূপাসহ ২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫