ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

পিরোজপুরে সরকারি বই বিক্রির অভিযোগে অধ্যক্ষ ও দপ্তরির বিরুদ্ধে মামলা

পিরোজপুরে সরকারি বই বিক্রির অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ ও দপ্তরির বিরুদ্ধে মামলা। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মামলাটি দায়ের করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলাম।

বিবাদীরা হলেন, নাজিরপুর উপজেলার ডুমরিয়া নেছারিয়া বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একেএম ফজলুল হক ও দপ্তরি নুরুল ইসলাম।

জানা গেছে, মাদ্রাসাটির অধ্যক্ষ একেএম ফজলুল হক অবৈধভাবে বইসহ মালামাল বিক্রির জন্য দপ্তরি নুরুল ইসলামকে বলেন। অধ্যক্ষের নির্দেশ অনুযায়ী দপ্তরি নুরুল ইসলাম স্থানীয় এক ভাঙ্গাড়ি ক্রেতা মামুন নামের একজনের কাছে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে মাদ্রাসার প্রায় ১৫ শত কেজি বই বিক্রি করে দেন। তার সঙ্গে ৫টি পুরাতন টিউবয়েলের মাথা ও ব্রিজের এঙ্গেল বিক্রি করেন। ওই পুরাতন বইয়ের সঙ্গে ২৫ সালের নতুন বইও পাওয়া গেছে। পুরাতন বইয়ের মধ্যে ২২, ২৩ ও ২৪ সালের বইয়ের কিছু কিছু ব্যান্ডিল এখনো খোলা হয়নি।

মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, আইন অনুযায়ী বিনামূল্যে বিভিন্ন শ্রেণিতে সরবরাহ করা সরকারি বই বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি বই বিক্রি সংক্রান্ত বিষয় আমি বাদী হয়ে মামলা করেছি।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভুইঁয়া বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার বাদী হয়ে একটি এজাহার দিয়েছেন, তার এজাহারের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে, এবিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

জনপ্রিয়

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

পিরোজপুরে সরকারি বই বিক্রির অভিযোগে অধ্যক্ষ ও দপ্তরির বিরুদ্ধে মামলা

আপডেট : ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫