ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

সংগৃহীত ছবি

ভারতের মহারাষ্ট্রে অস্ত্র তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৮ জন শ্রমিক নিহত এবং ৭ জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে প্রায় ৫ কিলোমিটার দূর থেকেও এর শব্দ শোনা গেছে। সেই সঙ্গে দূর থেকে করা একটি ভিডিওতে কারখানা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার অবস্থিত ওই কারখানায় এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ির বক্তব্যে তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। মন্ত্রী বলেছেন, ‘ভান্ডারার অস্ত্র কারখানায় একটি বড় দুর্ঘটনা ঘটেছে, যেখানে ৮ জন নিহত এবং ৭ জন আহত হওয়ার প্রাথমিক তথ্য পেয়েছি। এই মর্মান্তিক ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করুন।’

এ বিষয়ে জেলা প্রশাসক সঞ্জয় কোলটে বলেন, বিস্ফোরণটি কারখানার এলটিপি বিভাগে সকাল সাড়ে ১০টার দিকে ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মী ও চিকিৎসক দল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিস্ফোরণের ফলে কারখানার ছাদ ধসে পড়েছে এবং এক ডজনেরও বেশি শ্রমিক আটকা পড়েন সেখানে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, ১জনের মৃতদেহ উদ্ধার হয়। ধ্বংসস্তূপ সরাতে একটি খনন যন্ত্র ব্যবহার করা হয়েছে।

জনপ্রিয়

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

আপডেট : ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫