ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন সুলতানা

বিজ্ঞান ও প্রযুুক্তি শিক্ষার প্রসার ঘটিয়ে তারুণ্য নির্ভর বুদ্ধি দীপ্ত জাতি গঠনের লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুইদিন ব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুর ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব ও সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তারুণ্য নির্ভর জাতি গঠনে সরকার বদ্ধপরিকর। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক অবকাঠামো সুবিধা, সর্বাধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি ল্যাবের সংযোজন, গবেষণা কার্যক্রম জোরদার করা হয়েছে। এসব সুবিধা গ্রহন করে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মাধ্যমে তারুণ্য নির্ভর বুদ্ধি দীপ্ত জাতিতে পরিণত বাংলাদেশ।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করছে। আগামীকাল মেলা সমাপ্ত হবে।

জনপ্রিয়

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন সুলতানা

আপডেট : ০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫