ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ

ঐতিহাসিক ৭ মার্চ, ১৫ আগস্টসহ ৮টি জাতীয় দিবস বাতিল করে আদেশ জারি

ঐতিহাসিক ৭ মার্চ, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ ৮টি জাতীয় দিবস উদ্‌যাপন বা পালন না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে বুধবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সব মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ আদেশ পাঠানো হয়েছে।

এর আগে আজই প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দিবসগুলো বাতিল হচ্ছে বলে জানানো হয়। তাতে বলা হয়, উপদেষ্টা পরিষদ সম্প্রতি এক বৈঠকে আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

বাতিল করা দিবসগুলোর মধ্যে রয়েছে-

৭ মার্চ (বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন)
১৭ মার্চ (জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস)
৫ আগস্ট (শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী)
৮ আগস্ট (বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী)
১৫ আগস্ট (জাতীয় শোক দিবস)
১৮ অক্টোবর (শেখ রাসেল দিবস)
৪ নভেম্বর (জাতীয় সংবিধান দিবস)
১২ ডিসেম্বর (স্মার্ট বাংলাদেশ দিবস)

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের বিষয়ে আদেশে বলা হয়েছে- উচ্চ আদালতের চূড়ান্ত আদেশ সাপেক্ষে দিনটি উদযাপন/পালন না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ ছাড়া স্মার্ট বাংলাদেশ দিবস খ-শ্রেণিভুক্ত, বাকি দিবসগুলো ছিল ক-শ্রেণিভুক্ত।

গত ৭ অক্টোবর তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানিয়ে সংশ্লিষ্ট অনুবিভাগকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়।

জনপ্রিয়

মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

ঐতিহাসিক ৭ মার্চ, ১৫ আগস্টসহ ৮টি জাতীয় দিবস বাতিল করে আদেশ জারি

আপডেট : ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪