পুলিশই জনতা, জনতাই পুলিশ এই স্লোগানের মধ্যে দিয়ে টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে থানার উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সোমবার (২৪ ফেব্রুয়ারি) এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও এলেঙ্গা হাইওয়ে কমিউনিটি পুলিশের সভাপতি আলহাজ্ব মোঃ শাফী খান।
এসময় উপস্থিত ছিলেন- এলেঙ্গা হাইওয়ে কমিউনিটি পুলিশের উপদেষ্টা ও এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মাছুদুর রহমান মিলন, এলেঙ্গা পৌর বিএনপি’র সভাপতি একাব্বর আলী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিনু, সহ-সভাপতি আনোয়ার ফকির, এলেঙ্গা হাইওয়ে কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মওলানা রুহুল আমিন, এলেঙ্গা বাসষ্ঠান্ড শাখা কমিউনিটি পুলিশের সভাপতি মোঃ আল আমিন মিয়া, এলেঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাতেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলার যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, এলেঙ্গা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, এলেঙ্গা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি হান্নান শিকদার, সাবেক ছাত্রদল নেতা মুসা মোল্লা, শরীফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন এলেঙ্গা হাইওয়ে থানার এস আই মাহবুব হোসেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, চোরাচালান, মহাসড়কের বিভিন্ন এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ।

সংবাদ360 প্রতিবেদকঃ 



















