ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সাতক্ষীরার আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বাসে আগুন ও ককটেল বিস্ফোরণে আতঙ্ক, নিরাপত্তা জোরদারে দুই শতাধিক চেকপোস্ট জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যায় আটক ৩ ঢাকা-মাওয়া মহাসড়কে গাছ ফেলে ডাকাতি টেকনাফে প্রতারণা মামলার এজাহারভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, কমিটি বিলুপ্ত ঘোষণা টেকনাফের গভীর সমুদ্রে ইউরিয়া সার ও নিত্যপণ্যসহ ১০ পাচারকারী আটক

রাজধানীতে জঙ্গি সন্দেহে আটক ২৩

রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজ মসজিদ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৩ যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, গোপন তথ্যে তেজগাঁও কলেজ মসজিদ থেকে ২৩ জনকে আটক করা হয়। বর্তমানে তারা তেজগাঁও থানা হেফাজতে আছেন।

তিনি আরও জানান, পুলিশের সন্দেহ—আটকরা উগ্রবাদী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। বিষয়টি পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) কর্মকর্তারা যাচাই-বাছাই করছেন।

উগ্রবাদী কর্মকাণ্ডে নজরদারি রাখা পুলিশের একটি গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে স্ট্রিমকে জানান, আটক যুবকেরা আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সমন্বয় রেখে দেশে নতুন করে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছিলেন। তারা ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে বিভিন্ন জায়গায় নিজেদের কার্যক্রম চালিয়েছে। দীর্ঘদিন তাদের গতিবিধির ওপর নজর রেখেছে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা। তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।

জনপ্রিয়

সাতক্ষীরার আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীতে জঙ্গি সন্দেহে আটক ২৩

আপডেট : ০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬