ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর

রাজধানীতে জঙ্গি সন্দেহে আটক ২৩

​রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজ মসজিদ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৩ যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।

​

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, গোপন তথ্যে তেজগাঁও কলেজ মসজিদ থেকে ২৩ জনকে আটক করা হয়। বর্তমানে তারা তেজগাঁও থানা হেফাজতে আছেন।

​

তিনি আরও জানান, পুলিশের সন্দেহ—আটকরা উগ্রবাদী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। বিষয়টি পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) কর্মকর্তারা যাচাই-বাছাই করছেন।

​

উগ্রবাদী কর্মকাণ্ডে নজরদারি রাখা পুলিশের একটি গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে স্ট্রিমকে জানান, আটক যুবকেরা আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সমন্বয় রেখে দেশে নতুন করে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছিলেন। তারা ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে বিভিন্ন জায়গায় নিজেদের কার্যক্রম চালিয়েছে। দীর্ঘদিন তাদের গতিবিধির ওপর নজর রেখেছে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা। তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।

জনপ্রিয়

মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রাজধানীতে জঙ্গি সন্দেহে আটক ২৩

আপডেট : ০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬