ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তির দাবি, অব্যাহতিপ্রাপ্ত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও ‘অগ্রযাত্রা-২০২৬’ অনুষ্ঠিত নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত টেকনাফ হোয়াইক্যংয়ে বিজিবির পৃথক অভিযানে ৪৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ জলঢাকায় জমির আবর্জনা সরানো নিয়ে সংঘর্ষে আহত ৪, থানায় অভিযোগ মনপুরায় ভাঙনরোধে হাজার কোটি টাকার বাঁধ নির্মাণ হলেও কাটেনি চরাঞ্চলবাসীর আতঙ্ক মোরেলগঞ্জে নানা আয়োজনে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নলছিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা পিরোজপুরে ইবতেদায়ী মাদ্রাসার সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন: ক্ষতিগ্রস্তরা নিরাপত্তাহীনতায়

টেকনাফ হোয়াইক্যংয়ে বিজিবির পৃথক অভিযানে ৪৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী হোয়াইক্যং এলাকায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র পৃথক অভিযানে ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিসহ এক চালককে আটক করেছে বিজিবি।

বুধবার (৫ আগস্ট) উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, দুপুরের দিকে হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি সিএনজির পেছনের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় সিএনজি চালক টেকনাফ উপজেলার নাছরপাড়া এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে আইয়াস উদ্দিন (২২)কে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৯ লাখ ১০ হাজার টাকা।

অন্যদিকে, একই দিন সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকারী এক চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে সে একটি প্লাস্টিকের জারকিন ফেলে পালিয়ে যায়। পরে জারকিন তল্লাশি করে চারটি প্যাকেটে থাকা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক জানান, মাদক চোরাকারবারীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তির দাবি, অব্যাহতিপ্রাপ্ত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার

টেকনাফ হোয়াইক্যংয়ে বিজিবির পৃথক অভিযানে ৪৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

আপডেট : ৩ ঘন্টা আগে