ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঝালকাঠিতে জিও-এনজিও সহযোগিতা জোরদারের লক্ষ্যে এডাবের সভা অনুষ্ঠিত টেকনাফে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ; বোট ফেলে পালাল মাদক কারবারিরা টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার, মিয়ানমারে পাচারের সময় সারসহ আটক ১ ভোলা-ঢাকা নৌরুটের ইলিশা লঞ্চঘাটে সরকার নির্ধারিত প্রবেশ ফি ৫ টাকার পরিবর্তে নেয়া হচ্ছে ১০ টাকা, যাত্রীদের ভোগান্তি পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ছাতা ও মশারী বিতরণ প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বাণিজ্য, মোংলায় গ্রেপ্তার ১ মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন অদক্ষতা ও দালালদের দিয়ে কাজের দায়ে কাশিমপুর ভূমি অফিসের সবাই বরখাস্ত কাঁচামরিচ আমদানির অনুমতি, দাম কমার আশা বাগেরহাটে জেলা জজ আদালতের চার সরকারি কৌঁসুলির একযোগে পদত্যাগ

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার, মিয়ানমারে পাচারের সময় সারসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে আসামিবিহীন ৫ কেজি গাঁজা উদ্ধার এবং মিয়ানমারে পাচারের প্রাক্কালে এক এফডিএমএন সদস্যকে আটকসহ ৫ বস্তা বাংলাদেশি সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, ২ আগস্ট দিবাগত রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর সী-বীচ বিওপি নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাবিবছড়াঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে সমুদ্রের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা থামার সংকেত দিলে তারা একটি প্যাকেট ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো আসামিবিহীন ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৭ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে, ৩ আগস্ট ভোরে দমদমিয়া বিওপি জাদিমুড়া পোস্ট সংলগ্ন নাফ নদী এলাকায় পৃথক অভিযানে বাংলাদেশ থেকে মিয়ানমারে সার পাচারের সময় একটি হস্তচালিত নৌকাসহ এক এফডিএমএন সদস্যকে আটক করে। এ সময় নৌকায় থাকা ৫ বস্তা বাংলাদেশি সার জব্দ করা হয়। জব্দকৃত সারের আনুমানিক মূল্য ৫ হাজার ৫০০ টাকা।

আটক ব্যক্তি মো. শোয়াইব (২০)। তিনি জাদিমুড়া এফডিএমএন ক্যাম্প-২৭-এর বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত সারের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

ঝালকাঠিতে জিও-এনজিও সহযোগিতা জোরদারের লক্ষ্যে এডাবের সভা অনুষ্ঠিত

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার, মিয়ানমারে পাচারের সময় সারসহ আটক ১

আপডেট : ৮ ঘন্টা আগে