ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে চোলাই মদসহ বাস জব্দ, আটক ২ টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​ বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন: দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

টেকনাফে দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে চোলাই মদসহ বাস জব্দ, আটক ২

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের দমদমিয়া চেকপোস্টে বিজিবির নিয়মিত তল্লাশিতে কে-৯ ডগের সহায়তায় একটি যাত্রীবাহী বাস থেকে ৪৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাত প্রায় ৯টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, কক্সবাজার থেকে টেকনাফগামী ‘পায়রা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস দমদমিয়া চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বিজিবির কে-৯ ডগ ‘মেঘলা’ বাসটিতে মাদকের উপস্থিতির সংকেত দেয়। পরে বিজিবি সদস্যরা বাসটির বিভিন্ন অংশে নিবিড় তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ২০ লিটার এবং পেছনের আসনের নিচে রাখা আরও ২৫ লিটারসহ মোট ৪৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেন।

অভিযান শেষে অবৈধ মাদক পরিবহনের অভিযোগে বাসচালক মো. রফিক (৩২) ও হেলপার মো. জুয়েল (২২)-কে আটক করা হয়। পাশাপাশি কক্সবাজার-জ-১১-০২৫২ নম্বরের যাত্রীবাহী বাসটিও জব্দ করা হয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া চোলাই মদ ও জব্দ করা বাসসহ আলামতের মোট আনুমানিক সিজার মূল্য ৩০ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং কে-৯ ডগের সহায়তায় বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটক দুই ব্যক্তি, উদ্ধার হওয়া চোলাই মদ এবং জব্দ করা বাস নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

টেকনাফে দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে চোলাই মদসহ বাস জব্দ, আটক ২

আপডেট : ২ ঘন্টা আগে