ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ভোলায় ইলিশের সরবরাহ, চাহিদা ও মূল্য বেশী আর্জেন্টিনার ৩-০ গোলে দুর্দান্ত জয়, উল্লাসে মাতলেন ঢাকাই ছবির নায়িকা রঞ্জিতা মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট-মৌলভীবাজার সফর ১৭ জুন বাগেরহাটে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে রংপুর বিভাগ সফরে যাচ্ছেন এম. হোসাইন আহমদ বেহাল সড়কে স্বস্তি ফিরিয়ে প্রশংসা কুড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার ফুটবল উন্মাদনায় মাতল প্রবাসী পল্লী গ্রুপ, অনুষ্ঠিত হলো প্রীতি ম্যাচ বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ মাদকমুক্ত জেলা গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

টেকনাফে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) ভোরে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের বাহারছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল। অভিযানে বাহারছড়ার একটি দোতলা বসতবাড়িতে অবৈধ অস্ত্র ও মাদক মজুদের তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়।

অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক পালানোর চেষ্টা করলে তাকে ঘেরাও করে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি তৈরি পিস্তল, একটি খালি ম্যাগাজিন এবং দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন– মনছুর আলম (৪২)। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাহারছড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি অবৈধ অস্ত্র নিজের হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র, গুলি এবং গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

ভোলায় ইলিশের সরবরাহ, চাহিদা ও মূল্য বেশী

টেকনাফে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট : ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬