ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান খেলাধুলায় তরুণদের সুস্থ ও আত্মবিশ্বাসী করা সম্ভব: এমপি জুই আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ: রিট খারিজ করলেন হাইকোর্ট পিরোজপুরে ৪০০ ইয়াবা ও ৩০ গ্রাম আইসসহ গ্রেপ্তার ১ রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক? মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার

টেকনাফের শীলখালী চেকপোস্টে ৮ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক

টেকনাফের শীলখালী চেকপোস্টে বিজিবির বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, নগদ টাকা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা নারকোটিক্স ডগ ‘হেক্টর’-এর সহায়তায় তল্লাশি চালান। একপর্যায়ে গাড়িটির সামনের বাম্পারের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা চারটি প্যাকেট থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় টেকনাফ উপজেলার দক্ষিণ জালিয়াপাড়া এলাকার মো. ইউনুছ (৪৫) এবং ছোট হাবিবপাড়া এলাকার মো. সালামত উল্লাহকে (২৬) আটক করা হয়। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার, নগদ অর্থ ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ইয়াবাগুলো টেকনাফ থেকে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদকের সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা

টেকনাফের শীলখালী চেকপোস্টে ৮ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক

আপডেট : ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬