ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট, সরঞ্জাম ও একটি অটোরিকশাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৪ মে) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীন লেদা বিওপির দায়িত্বপূর্ণ জাদিমুরা বাজার এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির হাট ও বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের উদ্দেশ্যে জাল টাকা প্রস্তুতের তথ্য পেয়ে গত এক সপ্তাহ ধরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। প্রযুক্তিগত সার্ভেল্যান্সের মাধ্যমে একটি সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করে অভিযান চালানো হয়।

অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে একটি অটোরিকশাসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, দুটি কালার প্রিন্টার, জাল টাকা কাটার মেশিন, বিপুল পরিমাণ কাঁচামাল এবং ৫১ লাখ ৩৪ হাজার ১০০ টাকার জাল নোট।

আটকরা হলেন— জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আজিজুর আহম্মদ এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নাজমুল (২৭)।

বিজিবি সূত্র জানায়, আটক চক্রটি দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকায় জাল টাকা তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল। অভিযানের ফলে তাদের বড় ধরনের অপতৎপরতা নস্যাৎ করা সম্ভব হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও সংঘবদ্ধ অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

আপডেট : এক ঘন্টা আগে