ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
গাড়ির ধোঁয়া ও নির্মাণের ধুলায় বিষাক্ত হচ্ছে ঢাকার বাতাস প্রদীপের আলোয় দূর হবে অন্ধকার, মা কালীর আরাধনায় জাগবে শুভশক্তি টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী শীতের আমেজে প্রাকৃতিক সৌন্দর্য পিপাসু পর্যটকদের ডাকছে কুইন আইল্যান্ড ভোলা মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​

টেকনাফে পলাতক ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি আটক

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আব্দুর রহিম (৩৭) টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া এলাকার বাসিন্দা। র‌্যাব জানায়, ২০১২ সালে চট্টগ্রামের হালিশহর থানায় দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (১১ মে) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের বীচ পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়।

আটক আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, মাদক ও অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

গাড়ির ধোঁয়া ও নির্মাণের ধুলায় বিষাক্ত হচ্ছে ঢাকার বাতাস

টেকনাফে পলাতক ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি আটক

আপডেট : ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬