ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী শীতের আমেজে প্রাকৃতিক সৌন্দর্য পিপাসু পর্যটকদের ডাকছে কুইন আইল্যান্ড ভোলা মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

টেকনাফে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রফিক গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) এর অভিযানে মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৬ মে ২০২৬) দুপুর আনুমানিক দেড়টায় টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি মো. রফিক (৩৬), একই এলাকার মৃত মো. হোছনের ছেলে।

র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে দীর্ঘদিন ধরে পলাতক ওই সাজাপ্রাপ্ত আসামি শাহপরীর দ্বীপ এলাকায় অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে র‌্যাবের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

জানা গেছে, গ্রেফতারকৃত রফিকের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় দায়ের করা ২০১২ সালের একটি মাদক মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে থেকে গ্রেফতার এড়িয়ে আসছিলেন।

গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানায়, মাদকবিরোধী অভিযান জোরদার করতে তাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী

টেকনাফে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রফিক গ্রেফতার

আপডেট : ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬