ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
গাড়ির ধোঁয়া ও নির্মাণের ধুলায় বিষাক্ত হচ্ছে ঢাকার বাতাস প্রদীপের আলোয় দূর হবে অন্ধকার, মা কালীর আরাধনায় জাগবে শুভশক্তি টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী শীতের আমেজে প্রাকৃতিক সৌন্দর্য পিপাসু পর্যটকদের ডাকছে কুইন আইল্যান্ড ভোলা মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​

টেকনাফে র‍্যাবের অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক নারী গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫ এর অভিযানে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক নারী আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১ মে ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত দিলদার বেগম (৪৫) একই এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম রশিদ আহমদ।

র‍্যাব সূত্র জানায়, টেকনাফ মডেল থানার একটি মাদক মামলায় আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

অভিযানে গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

গাড়ির ধোঁয়া ও নির্মাণের ধুলায় বিষাক্ত হচ্ছে ঢাকার বাতাস

টেকনাফে র‍্যাবের অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক নারী গ্রেফতার

আপডেট : ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬