ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আওয়ামী লীগ নেতা শাহীনের মৃত্যুর পর শোকে মায়েরও মৃত্যু পিরোজপুরে ক্ষতিকর উপাদান ব্যবহার করে আইসক্রিম উৎপাদন, ১ লাখ টাকা জরিমানা জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদ কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য, সাংবাদিকতার শক্তি–এমপি সালাফি বানারীপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি এস শরফুদ্দিন আহমেদ সান্টু ক্যানসারের কাছে হার মানলেন কৌতুক অভিনেতা তারিকুজ্জামান তপন টেকনাফে সাজাপ্রাপ্ত পলাতক ইদ্রিস গ্রেফতার পিরোজপুরে জাতীয় পার্টি নেতার মৃত্যুতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক মোরেলগঞ্জে সৌদি প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রাণনাশের হুমকি—থানায় মামলা টেকনাফে সিএনজিতে ৮ হাজার ইয়াবাসহ চালক আটক

পিরোজপুরে ক্ষতিকর উপাদান ব্যবহার করে আইসক্রিম উৎপাদন, ১ লাখ টাকা জরিমানা

পিরোজপুর অস্বাস্থ্যকর পরিবেশে এবং মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহার করে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে সদর উপজেলার রানীপুর এলাকায় “রনি আইসক্রিম” নামের কারখানাটিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল-আমীন।

অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে নোংরা ও ঝুঁকিপূর্ণ পরিবেশে আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এমন উপাদান ব্যবহারের অভিযোগও পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানার মালিক মোহাম্মদ রাকিব (২২)কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও তিনি তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করায় দণ্ড কার্যকর হয়নি। অভিযান চলাকালে পিরোজপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. রুহুল আমীন সরদার প্রসিকিউশন দাখিল করেন। পরে ক্ষতিকর বলে সন্দেহ করা আইসক্রিমগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

জনপ্রিয়

আওয়ামী লীগ নেতা শাহীনের মৃত্যুর পর শোকে মায়েরও মৃত্যু

পিরোজপুরে ক্ষতিকর উপাদান ব্যবহার করে আইসক্রিম উৎপাদন, ১ লাখ টাকা জরিমানা

আপডেট : ৩ ঘন্টা আগে