ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
নীলফামারী মেডিকেল কলেজ ছাত্র ছাত্রীদের জন্য চালু হলো বাস সার্ভিস চরাঞ্চলে স্বাস্থ্যসেবা চরম সংকটে: যাতায়াতের অভাবে ভোগান্তিতে মানুষ বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান সেনাপ্রধানের সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ জলঢাকায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন এলেঙ্গাতে বৈশাখী মেলা উদ্বোধন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের বৈশাখী আয়োজনে মানবতার বার্তা—গুণীজন সম্মাননা, নতুন নেতৃত্বের আত্মপ্রকাশ রাজাবিরাট মন্দিরের সম্পত্তি আত্মসাৎ ও চাঁদাবাজির প্রতিবাদে গোবিন্দগঞ্জে বিশাল মানববন্ধন বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে, কর্মহীন ভোলার ৬৫ হাজার জেলে

টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপ সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন মধ্যরাতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং বোটে থাকা দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন—মো. সিদ্দিক (৪০), পিতা: আইয়ুব আলী এবং মো. ইসমাইল (২৬), পিতা: বাডু মিয়া; উভয়ের বাড়ি টেকনাফের শাহপরী দ্বীপের জালিয়াপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবা, পাচারে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এছাড়া মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

জনপ্রিয়

নীলফামারী মেডিকেল কলেজ ছাত্র ছাত্রীদের জন্য চালু হলো বাস সার্ভিস

টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২

আপডেট : ২৩ ঘন্টা আগে