ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

টেকনাফে ৫ লাখ ইয়াবা উদ্ধার, পালাল ৩ পাচারকারী

কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় তিনজন মাদক কারবারি পালিয়ে গেছে। তাদের মধ্যে একজনকে ইতোমধ্যে শনাক্ত করেছে পুলিশ।

জেলা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) রাত ১০টা ৫০ মিনিটে টেকনাফ মডেল থানার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানটি চালানো হয় টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গিখালী এলাকায় নুরুল হোছাইনের মুরগির খামারে।

অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী। তার সঙ্গে পুলিশের একটি টিম অংশ নেয়।

অভিযানকালে খামারের ভেতরের পশ্চিম পাশে একটি খাটের নিচ থেকে দুটি প্লাস্টিকের বস্তায় রাখা মোট ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৪২ দশমিক ৫০০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।

পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে তিনজন মাদক কারবারি পালিয়ে যায়। তাদের মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে এবং অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-২৪ (তারিখ: ১০ এপ্রিল ২০২৬) এবং জি আর নম্বর-২৬৩। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

টেকনাফে ৫ লাখ ইয়াবা উদ্ধার, পালাল ৩ পাচারকারী

আপডেট : ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬