ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
গাড়ির ধোঁয়া ও নির্মাণের ধুলায় বিষাক্ত হচ্ছে ঢাকার বাতাস প্রদীপের আলোয় দূর হবে অন্ধকার, মা কালীর আরাধনায় জাগবে শুভশক্তি টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী শীতের আমেজে প্রাকৃতিক সৌন্দর্য পিপাসু পর্যটকদের ডাকছে কুইন আইল্যান্ড ভোলা মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​

টেকনাফে ৪২ হাজার ইয়াবা, নারীসহ ৩ পাচারকারী গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী এলাকায় প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, শুক্রবার (১০ এপ্রিল) ভোর ৩টা ২৫ মিনিটের দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে গাড়ির তেলের ট্যাংকির ভেতরে বিশেষ কৌশলে লুকানো ২১টি পোটলা উদ্ধার করা হয়। পরে সেগুলো গণনা করে প্রায় ৪২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

গ্রেপ্তাররা হলেন—টেকনাফের উত্তর পাড়া (৮ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মো. মাসুদ শরিফ (২২), কক্সবাজার সদরের সমিতিপাড়া এলাকার মৃত সফিকুল ইসলামের মেয়ে মোসা. বিউটি (২৭) এবং একই এলাকার মৃত আব্দুর রশিদের মেয়ে মোসা. মাহিম (১৯)।

ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তারা এসব বহন করছিলেন।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক বলেন, “মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চক্রকে শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।” তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কক্সবাজার সীমান্তজুড়ে মাদকবিরোধী অভিযানে সাম্প্রতিক সময়ে জোরদার তৎপরতা দেখা যাচ্ছে। বিজিবির দাবি, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

গাড়ির ধোঁয়া ও নির্মাণের ধুলায় বিষাক্ত হচ্ছে ঢাকার বাতাস

টেকনাফে ৪২ হাজার ইয়াবা, নারীসহ ৩ পাচারকারী গ্রেপ্তার

আপডেট : ০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬