ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

টেকনাফে পুলিশের অভিযান ৮ আসামি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পরোয়ানাভুক্তসহ মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল ২০২৬) পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নির্দেশনায় এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেন এসআই (নিঃ) আব্দুস সালাম, এসআই (নিঃ) জাফর আলম, এএসআই (নিঃ) শাহ আলম, এএসআই (নিঃ) মো. আলাউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে ১ জন ১ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত (অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড) এবং অপর ১ জন ১ বছর ৬ মাস সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত (অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড) আসামি রয়েছেন।

এছাড়া ২ জন জিআর পরোয়ানাভুক্ত, ৪ জন একাধিক জিআর পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলার ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযান অব্যাহত থাকবে

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধারে টেকনাফ এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

টেকনাফে পুলিশের অভিযান ৮ আসামি গ্রেফতার

আপডেট : ০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬