ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

টেকনাফে কোস্ট গার্ডের বড় অভিযান: ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে কোস্ট গার্ডের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে প্রায় ১১৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, বাহারছড়া আউটপোস্ট এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টেকনাফ থানাধীন শামলাপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে দুইটি গুদামে তল্লাশি চালিয়ে প্রায় ১১৮ কোটি ১০ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মধ্যে রয়েছে ৬০ লাখ মিটার চরঘেরা জাল, ৪০ লাখ মিটার কারেন্ট জাল এবং ২০টি বেহুন্দি জাল।

তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে জব্দকৃত জালসমূহ টেকনাফ উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, দেশের সামুদ্রিক ও উপকূলীয় মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

টেকনাফে কোস্ট গার্ডের বড় অভিযান: ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ

আপডেট : ০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬