ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
শীতের আমেজে প্রাকৃতিক সৌন্দর্য পিপাসু পর্যটকদের ডাকছে কুইন আইল্যান্ড ভোলা মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাগেরহাটে আইজিপি‘র বাসায় চুরি খবর সত্য নয়– পুলিশ সুপার

বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির খবরটি সত্য নয় বলে জানিয়েছেন জেলা পুলিশ।বুধবার বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরি এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (১৭ মার্চ) বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে “আইজিপির বাসভবনে চুরির ঘটনা সংঘটিত হয়েছে” বলে উল্লেখ করা হয়। সংবাদটি আমাদের নজরে এসেছে। প্রকৃতপক্ষে আইজিপির বাসভবনে কোন ধরণের চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিচু গণমাধ্যম এ ধরণের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

প্রকৃত ঘটনা হল গেল সোমবার (১৬ মার্চ) রাত ১১টার সময় ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিড়ে মাটিতে পড়ে যায়, পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়।

বিষয়টি থানা পুলিশের নজরে আসার পর মঙ্গলবার (১৭ মার্চ) অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– মোঃ রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মোঃ চঞ্চল শেখ (৩৮)। এদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।

পুলিশ সুপার আর ও বলেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)‘র বাসভবনে চুরি সংক্রান্ত ভ্রান্ত ও বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

এদিকে আইজিপি‘র নিকট আত্মীয় মিজান ফকির বলেন, ঝড়ের সময় ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার পরে যায়। পরে হয়ত কেউ নিয়ে গেছে। পুলিশ তার উদ্ধার করেছে। বাসার বিদ্যুৎ সংযোগ সচল আছে।এ বিষয়টি নিয়ে আমরা পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করিনি।

জনপ্রিয়

শীতের আমেজে প্রাকৃতিক সৌন্দর্য পিপাসু পর্যটকদের ডাকছে কুইন আইল্যান্ড ভোলা

বাগেরহাটে আইজিপি‘র বাসায় চুরি খবর সত্য নয়– পুলিশ সুপার

আপডেট : ১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬