ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকায় বিশেষ তল্লাশি অভিযানে একটি সাবমেশিনগান (এসএমজি), তাজা গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ মার্চ ২০২৬) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ জিম্বংখালী বিওপির আওতাধীন নাফ নদী সংলগ্ন কেওড়া বাগান এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের আনাগোনার তথ্য পায় বিজিবি। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর দপ্তরের নির্দেশনায় জিম্বংখালী বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে।

দুপুর আনুমানিক ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সীমান্ত পিলার বিআরএম–১৫ এর প্রায় ৮০০ গজ উত্তরে এবং বিজিবির ৫.৫ নম্বর পোস্টের পূর্ব পাশে নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে চিরুনি অভিযান চালানো হয়। অভিযানে কোনো সন্ত্রাসীর উপস্থিতি পাওয়া যায়নি। তবে পরিত্যক্ত অবস্থায় একটি মিয়ানমারে তৈরি এসএমজি, ৩১ রাউন্ড তাজা গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই অভিযান সম্পর্কে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

আপডেট : ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬