বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সারাদেশে চলতি আমন মৌসুমে ‘নমুনা কর্তন জরিপ’ পরিচালনা করছে। এ জরিপের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্বাচিত জমি থেকে ধান কর্তন, ওজন ও ফলন নির্ধারণ করে আমন ফসলের গড় ফলন, আবাদি এলাকা ও মোট উৎপাদন সম্পর্কে সঠিক পরিসংখ্যান সংগ্রহ করা হচ্ছে।
বিবিএস সূত্রে জানা গেছে, এ জরিপের মাধ্যমে সংগৃহীত তথ্য কৃষি উৎপাদন পরিকল্পনা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও জাতীয় অর্থনৈতিক নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্দেশ্যসমূহ: আমন ধানের প্রকৃত ফলন নিরূপণ; অঞ্চলভিত্তিক উৎপাদন পার্থক্য নির্ধারণ ও নীতিনির্ধারকদের জন্য নির্ভরযোগ্য কৃষি তথ্য সরবরাহ।
নীলফামারী জেলাধীন, জলঢাকা, ডোমার, ডিমলা, কিশোরগঞ্জ, সৈয়দপুর উপজেলা পরিসংখ্যান কার্যালয়সমূহ জেলা অফিসের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে নিরলস পরিশ্রমের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। মাঠ পর্যায়ে এ কার্যক্রম একটি তথ্যনির্ভর ও টেকসই কৃষি ব্যবস্থার ভিত্তি গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

আশীষ বিশ্বাস, নীলফামারী প্রতিনিধিঃ 



















