ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঢাকা-মাওয়া মহাসড়কে গাছ ফেলে ডাকাতি টেকনাফে প্রতারণা মামলার এজাহারভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, কমিটি বিলুপ্ত ঘোষণা টেকনাফের গভীর সমুদ্রে ইউরিয়া সার ও নিত্যপণ্যসহ ১০ পাচারকারী আটক মোরেলগঞ্জে জমিতে ধান রোপণ নিয়ে বিরোধ, হামলার অভিযোগে বিক্ষোভ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভোলায় নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ পুলিশকে ফাঁসাতে গিয়ে নিজেই মামলায় ফেঁসে গেলেন সাংবাদিক পরিচয়দানকারী মোল্লা শাওন পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে খাল দখলমুক্ত ও পরিচ্ছন্নতা অভিযান অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী অনুমতি ছাড়াই সমাজসেবার প্রকল্প ঘর ভাঙার অভিযোগ, মালামাল সরিয়ে নেওয়ার দাবি

টেকনাফে প্রতারণা মামলার এজাহারভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে প্রতারণা মামলার এজাহারভুক্ত এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএনের উনচিপ্রাং ক্যাম্পের পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের সি/২ ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ সিদ্দিক (৩৫) ক্যাম্প-২২-এর সি/০২ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ২৫২৪৫০। তিনি মোহাম্মদ হোসেন ও ছেমন খাতুনের ছেলে।

উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হুমায়ুন কবিরের নির্দেশনায় এসআই শাহীনুর ইসলামের নেতৃত্বে রাতের টহল দল এ অভিযান পরিচালনা করে।

এপিবিএন সূত্র জানায়, গ্রেপ্তার সিদ্দিক টেকনাফ মডেল থানার ১৮ সেপ্টেম্বরের ৮৫ নম্বর মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটি দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬ ধারায় প্রতারণার অভিযোগে দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে শনিবার সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

ঢাকা-মাওয়া মহাসড়কে গাছ ফেলে ডাকাতি

টেকনাফে প্রতারণা মামলার এজাহারভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

আপডেট : এক ঘন্টা আগে