ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা পিরোজপুর সদরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা পিরোজপুরে তার কাটার সময় যুবক আটক, বিভিন্ন মালামাল উদ্ধারের দাবি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ক্যানসারে মারা গেলেন চিন্ময় কৃষ্ণ দাসের মা: শেষকৃত্যে যোগ দিতে ৫ ঘণ্টার প্যারোল পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে কর্মশালা মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা

ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে ‘Joy of Giving’ কর্মসূচি

ছোট ছোট অবদান বদলে দিতে পারে স্বপ্নপূরণের গল্প এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এডিপি ও বরিশাল এপিসিওর সহযোগিতায় অতি দরিদ্র গ্র্যাজুয়েশন মডেলের সদস্যদের উদ্যোগে ‘Joy of Giving’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পিরোজপুর পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শিশু ও যুব ফোরামের সদস্যরা শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে জারি গান পরিবেশন করে অতিথিদের স্বাগত জানান। পরে অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বরিশাল এপিসিওর সিনিয়র ম্যানেজার স্তিফেন হালদার রুভেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উপপরিচালক (ফিল্ড অপারেশন) জেনি মিড্রেড ডি ক্রুজ এবং পিরোজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুণ কুমার সিকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এপির ম্যানেজার লিন্ডা দফো। আলোচনা শেষে অতিথিরা উপকারভোগীদের মধ্যে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেন।

বক্তারা বলেন, ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর দীর্ঘদিন ধরে অতি দরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়ন এবং শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংস্থাটির সহায়তায় উপকৃত পরিবারগুলোর অনেকেই এখন স্বাবলম্বী। তারা নিজেরা ভালো থাকার পাশাপাশি অন্য অতি দরিদ্র আত্মীয়-স্বজন ও এলাকার পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় উপকারভোগীরা নিজেদের গরু, ছাগল, হাঁস-মুরগি, থ্রি-পিসসহ বিভিন্ন সামগ্রী অন্যদের মধ্যে বিতরণ করেন। কর্মসূচিতে অংশ নেওয়া দাতা ও গ্রহীতারা বলেন, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি তাদের জন্য আনন্দের ও অনুপ্রেরণার। নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতেও নিজেদের সামর্থ্য অনুযায়ী অন্যদের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

জনপ্রিয়

আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি

ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে ‘Joy of Giving’ কর্মসূচি

আপডেট : ০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬