চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে ট্যাংকের গোলাবর্ষণে আকস্মিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুই সেনাসদস্য নিহত হন এবং ক্যাপ্টেন মহিউদ্দিন গুরুতর আহত হন। আহত মহিউদ্দিনকে প্রথমে উদ্ধার করে জরুরি চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।
নিহত দুই সেনাসদস্য হলেন রাজশাহীর পবার তাসনিম রিফাত এবং নোয়াখালীর কবিরহাটের আবু বকর সিদ্দিক পিয়াস।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিকে ফায়ারিং অনুশীলনের সময় কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

ডেস্ক রিপোর্টঃ 


















