ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা পিরোজপুর সদরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা পিরোজপুরে তার কাটার সময় যুবক আটক, বিভিন্ন মালামাল উদ্ধারের দাবি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ক্যানসারে মারা গেলেন চিন্ময় কৃষ্ণ দাসের মা: শেষকৃত্যে যোগ দিতে ৫ ঘণ্টার প্যারোল পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে কর্মশালা মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা মোরেলগঞ্জে ইউপি প্রকল্পের টাকা ও জেলের চাল আত্মসাতের অভিযোগ

মোরেলগঞ্জে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের একটি ধানক্ষেতে কৃষিকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– শৌলখালী গ্রামের মনিরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)। তারা আপন দুই ভাই।

নিহতদের ভাইয়ের ছেলে রাজিব বাছাড় জানান, বুধবার সকালে তার দুই কাকা কৃষিকাজের জন্য মাঠে যান। সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিল। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান।

পরিবার সূত্রে জানা গেছে, বিধান বাছাড়ের স্ত্রী ও চার সন্তান এবং মানিক বাছাড়ের স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে তাদের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, খবর পেয়ে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে এবং নিহতদের পরিবারের জন্য সরকারি সহায়তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুই সহোদরের আকস্মিক মৃত্যুতে শৌলখালী গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয়

গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

মোরেলগঞ্জে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু

আপডেট : ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬