ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা আজ ​ ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা পিরোজপুর সদরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা

মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জেলা মহিলা দলের সাবেক নেতৃবৃন্দ জেলা বিএনপির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে মহিলা দলের সাবেক নেত্রী লুবেনা হোসেন তিথীর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মহিলা দল নেত্রী অ্যাডভোকেট শিরিনা আক্তার, কচুয়া উপজেলা মহিলা দল নেত্রী আজমিরা খাতুন, সেলিনা খাতুন, রোজি আক্তার, ময়না বেগম, আমিনা হাসান, জেবা আক্তার, সুমাইয়া আক্তার, তরী খাতুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মহিলা দলের সাবেক নেত্রী লুবেনা হোসেন তিথী সভাপতির বক্তব্যে বলেন, বিগত ১৭ বছর প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করা যায়নি। বর্তমান সরকার নারীদের উন্নয়ন, অগ্রগতি ও ক্ষমতায়নে ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সঞ্চালকের বক্তব্যে জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের দিন। দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং নারী সমাজের কল্যাণে মহিলা দলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।”

তিনি আরও বলেন, আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মহিলা দলের প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

​এ সময় বক্তারা সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর রাজনৈতিক তাৎপর্য তুলে ধরে তৃণমূলে নারী নেতৃত্বকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান।

জনপ্রিয়

মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা

আপডেট : ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬