ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা পিরোজপুর সদরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা পিরোজপুরে তার কাটার সময় যুবক আটক, বিভিন্ন মালামাল উদ্ধারের দাবি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ক্যানসারে মারা গেলেন চিন্ময় কৃষ্ণ দাসের মা: শেষকৃত্যে যোগ দিতে ৫ ঘণ্টার প্যারোল পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে কর্মশালা মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা মোরেলগঞ্জে ইউপি প্রকল্পের টাকা ও জেলের চাল আত্মসাতের অভিযোগ

মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৪ নম্বর বারইখালী ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এইচ এম আবু হানিফ সোহেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বারইখালী ইউনিয়ন পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া ইউনিভার্সিটি জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বারইখালী ইউনিয়ন যুবদল নেতা এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এইচ এম আবু হানিফ সোহেল।

আব্দুল জলিল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল মোল্লা, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বাদল শরীফ, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, মো. আকরাম হোসেন, মো. নান্টু, আফজাল জোমাদ্দার ও আল-আমিন হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারইখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. নাজিমুদ্দিন লিটন।

মতবিনিময় সভায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এইচ এম আবু হানিফ সোহেল বলেন, ‘ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমি নির্বাচনে প্রার্থী হই বা না হই, সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব। অতীতেও সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই।’

তিনি আরও বলেন, ‘জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে বারইখালী ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সমস্যাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।’

সভায় স্থানীয় নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকৌশল নিয়ে মতামত ও আলোচনা করেন।

মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

আপডেট : ২ ঘন্টা আগে