ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রাড্ডা সেন্টারে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন বিএনপির সংরক্ষিত আসনের এমপি মিষ্টি ​ বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার ​ বাগেরহাটে রিকের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান ফেনীতে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ’ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ: নানা আয়োজনে উদযাপিত টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা সৈয়দ কবির আটক ২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা নিউগিনি প্রোপার্টিজে হামলা ও লুটপাট: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার মিরপুরে হকার উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র: গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ-হকার সংঘর্ষ

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার ​

বাগেরহাটে মানুষের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ক্লোন করে অবৈধভাবে ভুয়া সিম কার্ড অ্যাক্টিভ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছে উচ্চমূল্যে বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

​

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টায় বাগেরহাট সদর মডেল থানাধীন কার্তিকদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​

গ্রেপ্তারকৃতরা হলেন— মো: মামুন আলী খাঁ (৩০), মো: জিহাদ বিশ্বাস (২৩) এবং মো: লিটু বিশ্বাস ওরফে বাবু (২২)।

​

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল কার্তিকদিয়া গ্রামে আসামি মামুন আলী খাঁ-এর বাড়িতে অভিযান চালায়। চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট সম্বলিত রাবারের কিট ও ফিঙ্গার স্ক্যানার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বিভিন্ন মোবাইল কোম্পানির ভুয়া সিম নিবন্ধন করে আসছিল। পরবর্তীতে এসব সিম বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছে চড়া দামে বিক্রি করা হতো।

​অভিযানকালে আসামিদের হেফাজত থেকে অপরাধে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম ও মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে:
​১টি ফিঙ্গার স্ক্যানার মেশিন
​৪টি USB পোর্ট
​২১টি অব্যবহৃত গ্রামীণফোন সিম কার্ড (ইনঅ্যাক্টিভ)
​১৪১টি ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক ছাপ সম্বলিত রাবারের কিট
​১টি প্লাস্টিক পেপারের উপর ৬টি ফিঙ্গার বায়োমেট্রিক ছাপ
​নিবন্ধনের কাজে ব্যবহৃত ১টি কাগজের মার্কিং টেপ
​সিম বিক্রির অ্যাপ সম্বলিত ১টি Infinix Smart 10, ১টি OPPO A77 এবং ১টি OPPO APH1909 মডেলের স্মার্টফোন।

​

বাগেরহাটের পুলিশ সুপার জনাব মো: জামিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

রাড্ডা সেন্টারে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন বিএনপির সংরক্ষিত আসনের এমপি মিষ্টি ​

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার ​

আপডেট : ৫ ঘন্টা আগে