ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রাড্ডা সেন্টারে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন বিএনপির সংরক্ষিত আসনের এমপি মিষ্টি ​ বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার ​ বাগেরহাটে রিকের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ফুটপাত দখলমুক্তে আপসহীন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান ফেনীতে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ’ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ: নানা আয়োজনে উদযাপিত টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা সৈয়দ কবির আটক ২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা নিউগিনি প্রোপার্টিজে হামলা ও লুটপাট: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার মিরপুরে হকার উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র: গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ-হকার সংঘর্ষ

ফেনীতে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ’ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংগৃহীত ছবি

​

ফেনী জেলার পরশুরাম সীমান্ত এলাকায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক মেঘা প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ সংলগ্ন এলাকায় উপস্থিত হয়ে তিনি প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধনী ফলক উন্মোচন করেন।

​ফলক উন্মোচন শেষে প্রধানমন্ত্রী প্রকল্প প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষরোপণ করেন এবং মুহুরী নদীর খনন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

​

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “ফেনীসহ এ পূর্বাঞ্চলের মানুষকে দীর্ঘদিন ধরে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার মুখোমুখি হতে হয়েছে। মুহুরী ও কহুয়া নদীর এই পুনর্বাসন প্রকল্প বাস্তবায়িত হলে কেবল বন্যা নিয়ন্ত্রণই হবে না, বরং কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পেয়ে এলাকার সামগ্রিক কৃষি অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

​

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্পটির ১ম পর্যায় বাস্তবায়নের মাধ্যমে ফেনী নদীর নিম্নাঞ্চল ও পরশুরাম-ফুলগাজী অঞ্চলের হাজার হাজার একর ফসলি জমি সুরক্ষার আওতায় আসবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

জনপ্রিয়

রাড্ডা সেন্টারে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন বিএনপির সংরক্ষিত আসনের এমপি মিষ্টি ​

ফেনীতে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ’ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট : ৯ ঘন্টা আগে