ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সুন্দরবনে জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের রেকর্ড, জাতীয় গ্রিডে যাচ্ছে ১৩২১ মেগাওয়াট মোরেলগঞ্জে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৬ শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী বসুন্ধরা স্পোর্টস সিটিতে একসঙ্গে একাধিক খেলায় দুই ক্লাব পিরোজপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি উদ্ধার কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিওবিসি ২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: আঞ্চলিক সহযোগিতা ও জাতীয় অগ্রাধিকারে গুরুত্বারোপ টেকনাফে ৩১৪ ক্যান হান্টার বিয়ারসহ সেলিম আটক বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নতুন অফিস উদ্বোধন, মিলবে নানা জরুরি সেবা

শিল্পকলায় লাল সবুজ সাংস্কৃতিক একাডেমির আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ অনুষ্ঠিত 

‘আণবিক বোমা নয়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি’ মন্তব্য করে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় শিল্পকলা ও সংস্কৃতির শক্তি সবচেয়ে বেশি। শিল্পের কোনো সীমান্ত নেই; সংগীত, চিত্রকলা ও নৃত্য ভাষা ও ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষে মানুষে সংযোগ তৈরি করতে পারে।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিজের পড়াশোনার অভিজ্ঞতার কথা উল্লেখ করে মঈন খান বলেন, “আমি নিউক্লিয়ার ফিজিক্সের ছাত্র। আণবিক বোমা কীভাবে তৈরি হয়, সে বিষয়ে পড়াশোনা করেছি। পৃথিবীর ইতিহাসে আণবিক বোমা অত্যন্ত শক্তিশালী অস্ত্র।

কিন্তু সেই বিষয়ের ছাত্র হওয়া সত্ত্বেও আমি বিশ্বাস করি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে শান্তি।’ তিনি বলেন, বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, সংঘাত ও অশান্তি থেকে উত্তরণের পথ শান্তি।

ড. মঈন খান বলেন, সংস্কৃতি, সংগীত, চিত্রকলা ও নৃত্য মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এগুলো কোনো দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকে না। বাংলাদেশ থেকে কেউ লন্ডনের কোনো আর্ট গ্যালারিতে বাংলা ভাষা না জেনেও সংগীত বা চিত্রকলার মাধ্যমে নিজের সৃষ্টিশীলতা তুলে ধরতে পারেন। এটাই শিল্পকলার শক্তি।

তিনি বলেন, ‘আমি অন্তর থেকে বিশ্বাস করি, শিল্পকলা ও সংস্কৃতি বিশ্বের শান্তির সবচেয়ে শক্তিশালী বাহন। পৃথিবীর ভৌগোলিক সীমারেখা মুছে দিয়ে শিল্পকলা মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ তৈরি করে।’

শিল্পকলা একাডেমির সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতির কথা উল্লেখ করে মঈন খান বলেন, একসময় এই জায়গাটি ছিল সবুজ মাঠ। রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিবছর এখানে গ্রামবাংলার ভাটিয়ালি, বাউল ও লোকসংগীতের শিল্পীদের আমন্ত্রণ জানাতেন। তিনি নিজে রাতের পর রাত বসে তাদের গান শুনতেন। বাংলার কৃষ্টি ও সংস্কৃতির প্রতি তার গভীর অনুরাগ ছিল।

তিনি আরও বলেন, পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে শিল্পকলা একাডেমির অবকাঠামো উন্নয়নের সুযোগ তৈরি হয়। তৎকালীন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সেলিমা রহমানের উদ্যোগে শিল্পীদের জন্য স্টুডিও, অডিটোরিয়াম ও অন্যান্য সুবিধা তৈরির পরিকল্পনা নেওয়া হয়।

বিশ্ব শান্তি দিবসের প্রসঙ্গ টেনে মঈন খান বলেন, জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ২১ সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস পালন করা হয়। এ বছরের মূল বার্তা ‘ইনভেস্ট ইন পিস’ অর্থাৎ শান্তিতে বিনিয়োগ করা।

উক্ত অনুষ্ঠানে বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সাংস্কৃতিক চর্চা, পারস্পরিক সহনশীলতা ও মানবিক মূল্যবোধ জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

রেজাবুদ্দৌলা বলেন, আজকের এই আয়োজনে আলোচনার মূল বিষয়— ‘শিল্পকলাই বিশ্বশান্তির সবচেয়ে শক্তিশালী বাহন’। ভূরাজনীতি, যুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতায় যখন পৃথিবী ক্ষতবিক্ষত, তখন এই বিষয়টি কেবল একটি তাত্ত্বিক আলোচনা নয়, বরং মানবজাতিকে বাঁচিয়ে রাখার এক চিরন্তন সত্য।

তিনি বলেন, শিল্পকলা হচ্ছে মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার মাধ্যম। যে হাত ভালোবেসে তুলি ধরে বা সেতার বাজায়, সে হাত কোনোদিন নিরপরাধ মানুষের দিকে অস্ত্র তুলে নিতে পারে না। তাই আসুন, বিভেদ ভুলে শিল্প ও সংস্কৃতির আলো ছড়িয়ে দিয়ে একটি সুন্দর, শান্তিময় বিশ্ব গড়ে তুলি।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলী নেওয়াজ খৈয়ম (সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী)। সভাপতিত্ব করেন বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস চেয়ারম্যান মো. আরাফাতুর রহমান আপেল।

জনপ্রিয়

সুন্দরবনে জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

শিল্পকলায় লাল সবুজ সাংস্কৃতিক একাডেমির আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ অনুষ্ঠিত 

আপডেট : ১৮ ঘন্টা আগে