ফাইল ছবি
রাজধানীর কলাবাগানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মঞ্জুরুল বাছিদের বাসার সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়দের সহযোগিতায় চারজনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) তাদের আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বিচারক মঞ্জুরুল বাছিত নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় তার বাসার সামনে ককটেলগুলো নিক্ষেপ করে দূর্বৃত্তরা। জুমার নামাজের ঠিক আগমুহূর্তে ধানমন্ডির বাসার সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল নিক্ষেপ করে।
এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়েছে এবং একটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। পুলিশ অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে। পরে বোম ডিস্পোজাল ইউনিট ককটেলটি নিষ্ক্রিয় করে।

নিজস্ব প্রতিবেদকঃ 








