ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা পিরোজপুর সদরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা পিরোজপুরে তার কাটার সময় যুবক আটক, বিভিন্ন মালামাল উদ্ধারের দাবি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ক্যানসারে মারা গেলেন চিন্ময় কৃষ্ণ দাসের মা: শেষকৃত্যে যোগ দিতে ৫ ঘণ্টার প্যারোল পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে কর্মশালা মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা

পিরোজপুরে ধর্ষণচেষ্টা মামলায় একজনের ৭ বছরের কারাদণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক নারীকে ধর্ষণের চেষ্টা মামলায় আলমগীর হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মেহেদী আল মাসুদ এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া গ্রামের দুবাইপ্রবাসী সান্টু আকনের স্ত্রী সাহিদা বেগমের (৩৮) প্রতি কুদৃষ্টি পড়ে একই এলাকার আলমগীর হোসেনের। ২০২০ সালের ১ জানুয়ারি আলমগীর হোসেন সাহিদা বেগমের ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষার্থে সাহিদা বেগম ঘরে থাকা একটি চাকু দিয়ে আলমগীর হোসেনের শরীরের সংবেদনশীল স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় তার শরীরের একটি অংশ ঘটনাস্থলে পড়ে থাকে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা ওই অংশসহ একটি মাফলার, জ্যাকেট ও জুতা জব্দ করে। এ ঘটনায় সাহিদা বেগম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা করেন। মামলাটি জিআর ১৩/২০২০ হিসেবে নথিভুক্ত হয়। পরে মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত সোমবার এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি।

জনপ্রিয়

আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি

পিরোজপুরে ধর্ষণচেষ্টা মামলায় একজনের ৭ বছরের কারাদণ্ড

আপডেট : ০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬